1. thpshopbd@gmail.com : admin :
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলীকদমে মিলাদ ও দোয়া মাহফিল - probahonewstv
November 5, 2026, 9:18 pm

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলীকদমে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Saturday, August 15, 2026
  • 93 Time View
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলীকদমে মিলাদ ও দোয়া মাহফিল

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলীকদমে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বান্দরবানের আলীকদমে ১৫ ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার -আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম, মাদ্রাসা প্রাঙ্গনে, বিকালে- মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর অবদান এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মোঃ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব আনছার আহাম্মদ, সাবেক ভাইস চেয়ারম্যান রিটন, আনোয়ারুল ইসলাম মনু মেম্বারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। তারা তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তাঁর পরিবারের সদস্যদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

See also  নরসিংদীতে জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে পাইকারী সবজির বাজারগুলোতে

Please Share This Post in Your Social Media

More News Of This Category