1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে বিজিবির সভা - probahonewstv
July 29, 2026, 8:53 pm

বান্দরবানে বিজিবির সভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 9, 2026
  • 108 Time View
বান্দরবানে নির্বাচন প্রস্তুতিতে বিজিবি সভা

নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিতে সমন্বয়ের অঙ্গীকার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিজিবির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান বিজিবি সেক্টরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কর্নেল মোহাম্মদ রুবায়েত জামিল (ডিএসপি), সেক্টর কমান্ডার, বিজিবি, বান্দরবান জোন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সভায় বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এই নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ বিজিবিসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোনো ধরনের নাশকতা, গুজব কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নির্বাচন ও গণভোট চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় বিজিবি, পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  জামায়াত নিয়ে ফখরুলের মন্তব্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category