1. thpshopbd@gmail.com : admin :
বাংলা নববর্ষে সম্প্রীতি, শান্তি ও প্রগতির আহ্বান জানালেন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক। - probahonewstv
August 1, 2026, 11:14 am

বাংলা নববর্ষে সম্প্রীতি, শান্তি ও প্রগতির আহ্বান জানালেন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক।

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2026
  • 120 Time View

বাংলা নববর্ষে সম্প্রীতি, শান্তি ও প্রগতির আহ্বান জানালেন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বাংলা নববর্ষ উপলক্ষে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক এক শুভেচ্ছা বার্তায় দেশবাসী, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার বার্তায় বলেন, “মাতৃভূমি জিন্দাবাদ, পার্বত্য চট্টগ্রাম দীর্ঘজীবী হোক। বৈচিত্র্যের মাঝে ঐক্যই আমাদের প্রকৃত শক্তি।

” তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও প্রগতির বার্তা নিয়ে আসবে এবং সকল ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের পাশে দাঁড়াবে।

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বহুজাতিক, বহুসাংস্কৃতিক অঞ্চল। এখানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে দেশ ও অঞ্চলের অগ্রগতিকে ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নববর্ষ উপলক্ষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও বাংলা নববর্ষকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যা স্থানীয় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে

See also  শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন

Please Share This Post in Your Social Media

More News Of This Category