1. thpshopbd@gmail.com : admin :
বগুড়া সদরে গাঁজাসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড - probahonewstv
June 20, 2026, 8:20 am

বগুড়া সদরে গাঁজাসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 29 Time View

বগুড়া সদরে গাঁজাসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (১০ মে ২০২৬) বিকেল ৪টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী রেলকলোনী এলাকার মৃত সুধীর হরিজনের ছেলে শ্রী সোহাগ বাঁশফোড় (২৬) এবং কাহালু উপজেলার পাতাজো এলাকার মৃত রহিমের ছেলে মো. মাইনুল (৪৫)।
পরে ভ্রাম্যমাণ আদালত আটক দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

See also  আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি- বর্গা শিক্ষক দিয়ে স্কুল পরিচালনার,বিষয়ে প্রকাশিত সত্য সংবাদকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা

Please Share This Post in Your Social Media

More News Of This Category