1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় সংবাদকর্মীর ওপর হামলা: গ্রেপ্তার ১, পলাতক যুবলীগ নেতা মহল - probahonewstv
July 29, 2026, 4:37 am

বগুড়ায় সংবাদকর্মীর ওপর হামলা: গ্রেপ্তার ১, পলাতক যুবলীগ নেতা মহল

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 50 Time View

বগুড়ায় সংবাদকর্মীর ওপর হামলা: গ্রেপ্তার ১, পলাতক যুবলীগ নেতা মহল
স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আবু সাঈদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত যুবলীগ নেতা মহল এখনো পলাতক রয়েছেন।
আহত সাংবাদিক শাফায়াত সজল বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল/মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে অভিযোগ করা হয়, যুবলীগ নেতা হিসেবে পরিচিত মহল ও তার সহযোগী আবু সাঈদ পূর্বপরিকল্পিতভাবে শাফায়াত সজলের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলার সময় আবু সাঈদ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সাংবাদিক সজলের কপালে গুরুতর জখম হয়। একই সময়ে মহল লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে আহত করে।
সাংবাদিককে রক্ষা করতে এগিয়ে এলে অপর সংবাদকর্মী রসুল খন্দকারও হামলার শিকার হন। এসময় আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে আবু সাঈদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে মহলসহ অন্য অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আবু সাঈদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত যুবলীগ নেতা মহল ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি মোঃ ইব্রাহিম আলী জানান, ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। একজন আসামীকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

See also  অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

More News Of This Category