
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
সভাপতি পদে জিয়া উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল নির্বাচিত
ফেনী শহর ব্যবসায়ী সমিতির বহুল প্রত্যাশিত নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে জিয়া উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল নির্বাচিত হয়েছেন। ব্যবসায়ীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর শহরের ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। সমর্থকরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনির্বাচিত নেতাদের স্বাগত জানান। ব্যবসায়ী নেতারা বলেন, ফেনী শহরের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং আধুনিক ও সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল হায়দার, আবুল কালাম আজাদ ভূঁঞা ও দিদারুল আলম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফরিদুল ইসলাম রাহাত ও জিয়া উদ্দিন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মজিবুল হক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গিয়াস উদ্দিন হেলাল। সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: এমদাদুল হাসান ও সাইদুল মিল্লাত। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইফতেখার রাশেদ এবং দপ্তর সম্পাদক পদে ইয়াকুব আলী বিজয়ী হয়েছেন।
ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দীপক চন্দ্র পাল ও ওমর ফারুক। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো: নাছির উদ্দিন, ওমর ফারুক সজিব, কাজী শাহ আলম রিপন, মনির উদ্দিন, হাজী মো: আইয়ুব, কামরুল জামান মজুমদার, মো: শাহ আলম, ওসমান গণি রাসেল, আরিফ মোহাম্মদ, মো: সাইফুল ইসলাম এবং মোশাররফ হোসেন।
নবনির্বাচিত সভাপতি জিয়া উদ্দিন আহমেদ বলেন, “ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা কাজ করবো। ফেনী শহরের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল ও নিরাপদ করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে সমিতি কার্যকর ভূমিকা পালন করবে।”
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ফেনী শহর ব্যবসায়ী সমিতি আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।