1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে নবাগত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের জমকালো উদ্বোধন - probahonewstv
April 25, 2026, 11:53 pm

ফেনীতে নবাগত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের জমকালো উদ্বোধন

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Thursday, November 20, 2025
  • 184 Time View
ফেনী জেলা পুলিশ লাইন্সে নবীন ২৪ জন কনস্টেবলকে নিয়ে শুরু হলো ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক প্রশিক্ষণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নবীন সদস্যদের উদ্দেশ্যে সততা, শৃঙ্খলা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ফেনী জেলা পুলিশ লাইন্সে নবীন ২৪ জন কনস্টেবলকে নিয়ে শুরু হলো ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক প্রশিক্ষণ।অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নবীন সদস্যদের উদ্দেশ্যে সততা, শৃঙ্খলা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
২০ নভেম্বর ২০২৫

ফেনীতে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল-শেডে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৪ জন নতুন কনস্টেবলের পেশাগত জীবনের বাস্তব প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন—

“হাজারো প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত তোমরা বাংলাদেশের পুলিশের সবচেয়ে নবীন শক্তি। সততা, শৃঙ্খলা ও মানবিকতাই হবে তোমাদের কাজের মূল ভিত্তি। জনগণের আস্থা অর্জন করতে পারাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে নবীন সদস্যরা পুলিশি আচরণ, দায়িত্ববোধ, আইন প্রয়োগ, জনসেবা ও মাঠপর্যায়ের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় বাস্তব ধারণা পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান ,  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলাম ,  জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা। উদ্বোধন শেষে কনস্টেবলদের জন্য কোর্সের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, এই প্রশিক্ষণ নবীন সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  তারাগঞ্জে নিম্নমানের সড়ককাজ বন্ধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category