
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
২০ নভেম্বর ২০২৫
ফেনীতে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল-শেডে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৪ জন নতুন কনস্টেবলের পেশাগত জীবনের বাস্তব প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন—
“হাজারো প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত তোমরা বাংলাদেশের পুলিশের সবচেয়ে নবীন শক্তি। সততা, শৃঙ্খলা ও মানবিকতাই হবে তোমাদের কাজের মূল ভিত্তি। জনগণের আস্থা অর্জন করতে পারাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে নবীন সদস্যরা পুলিশি আচরণ, দায়িত্ববোধ, আইন প্রয়োগ, জনসেবা ও মাঠপর্যায়ের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় বাস্তব ধারণা পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলাম , জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা। উদ্বোধন শেষে কনস্টেবলদের জন্য কোর্সের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, এই প্রশিক্ষণ নবীন সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com