1. thpshopbd@gmail.com : admin :
ফুলবাড়িয়ায় আরমানকে রাতভর নির্যাতনের পর স্কুলের সামনে ফেলে গেছে অপহরণকারীরা - probahonewstv
June 13, 2026, 11:49 pm

ফুলবাড়িয়ায় আরমানকে রাতভর নির্যাতনের পর স্কুলের সামনে ফেলে গেছে অপহরণকারীরা

মোঃ মাহাবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
  • Update Time : Saturday, January 24, 2026
  • 621 Time View
ফুলবাড়িয়ায় আরমান নামে এক যুবককে অপহরণ করে রাতভর নির্যাতনের পর স্কুলের সামনে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে।

এনায়েতপুর ইউনিয়নে অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু করেছে পুলিশ

মোঃ মাহাবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৯ নম্বর এনায়েতপুর ইউনিয়নে আরমান নামে এক যুবককে অপহরণ করে রাতভর নির্যাতনের পর স্কুলের সামনে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আরমান উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বেতবাড়ী মহিলা মার্কেট এলাকার গফুর মিয়ার ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর সারা রাত ধরে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। পরে আজ ভোরের দিকে বেতবাড়ী থানারপাড় উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে পারিবারিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফুলবাড়িয়া থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দেশনেত্রী বেগম খালেদা জিয়া: এক সংগ্রামমুখর, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান (১৯৪৫–২০২৫)

Please Share This Post in Your Social Media

More News Of This Category