1. thpshopbd@gmail.com : admin :
পাবনা জেলার বেড়ায় সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 6:41 am

পাবনা জেলার বেড়ায় সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Sunday, December 28, 2025
  • 125 Time View
পাবনা জেলার বেড়ায় সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনা জেলার বেড়ায় সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো: শাহিনুর খান পলাশ,পাবনা জেলা 

পাবনা জেলার বেড়া উপজেলায় ১২৬ বছরের পুরাতন ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে মোট ১৬টি কক্ষে ৬৮২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় উপস্থিত ছিল ৬৬২ জন শিক্ষার্থী। বেড়া উপজেলার মোট ২৭টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রের সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। প্রতিবারের মতো এবারও সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের ভিত্তিতেই বৃত্তির ফলাফল নির্ধারণ করা হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ১৬টি কক্ষে মোট ৩৪ জন শিক্ষক-শিক্ষিকা দায়িত্ব পালন করেন। এছাড়া পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, কেন্দ্রের ভেতরে ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা থাকায় প্রধান শিক্ষক তাঁর সাক্ষাৎকার রেকর্ড করতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লামায় ফ্যামিলি কার্ড বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category