1. thpshopbd@gmail.com : admin :
পদোন্নতিপ্রাপ্তকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি - probahonewstv
June 14, 2026, 4:35 am

পদোন্নতিপ্রাপ্তকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, February 27, 2026
  • 124 Time View
বান্দরবানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশকে র‍্যাংক ব্যাজ

বান্দরবানে এসআই থেকে পরিদর্শক পদে উন্নীত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের বান্দরবান পার্বত্য জেলায় এসআই (সঃ) থেকে পুলিশ পরিদর্শক (সঃ) পদে পদোন্নতি প্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে শুভেচ্ছা জানান এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  জমকালো আয়োজনে ‘সময়ের অনুসন্ধান ফেনী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Please Share This Post in Your Social Media

More News Of This Category