1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে দোয়া মাহফিল: বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও মোনাজাত - probahonewstv
June 13, 2026, 6:51 pm

আলীকদমে দোয়া মাহফিল: বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও মোনাজাত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, November 30, 2025
  • 258 Time View
আলীকদমে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ মোনাজাত।

 বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি, Probaho News24

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ৩০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রোববার দুপুর ১টা ৩০ মিনিটে আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসার দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে আলীকদম উপজেলা বিএনপি এবং সভাপতিত্ব করেন জনাব আনছার আহমেদ, সাবেক সহ-সভাপতি আলীকদম উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ওলামা দলের আহবায়ক জনাব মৌলানা মোঃ ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল বশর, আলীকদম উপজেলা শ্রমিক দলের আহবায়ক জনাব সুরত আলম এবং শ্রমিক দলের সদস্য সচিব জনাব নুরুল আফসার ছোটন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক জনাব মোঃ শাহাব উদ্দিন, আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও যুবনেতা জনাব আবুল হাসেম কোম্পানি, এবং বান্দরবান জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা কামালসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।

একজন স্থানীয় নেতা বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার সুস্থতা এবং দেশের কল্যাণের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছি।”

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  কেরানীগঞ্জে পণ্য ও খাদ্য মেলায় জমে উঠেছে উৎসবের আমেজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category