
স্টাফ রিপোর্টার
আবু বক্কর ছিদ্দিক, ফেনী
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলা বিএনপির সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-০২ আসনের ধানের শীষ প্রতীকপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভিপি অধ্যাপক জয়নাল আবদিন ভিপি।
মতবিনিময় সভায় অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ। তিনি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের শক্তিতেই বিএনপি বিজয়ী হবে—ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, ইয়াকুব নবীসহ সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সভায় বক্তারা সাংগঠনিক প্রস্তুতি জোরদার, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে কার্যক্রম গতিশীল করাসহ নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে উপস্থিত নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।