
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার ও ছাতা বিতরণ করলেন এমপি সাচিং প্রু জেরী।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও ছাতা বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে তিনি বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার ও ছাতা তুলে দেন।
এ সময় এমপি সাচিং প্রু জেরী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি দুর্গত মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যার এ কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।