1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিশেষ অভিযান: পি/স্ত/ল ও গু/লি/সহ আ/ট/ক ২" - probahonewstv
April 25, 2026, 3:57 pm

নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিশেষ অভিযান: পি/স্ত/ল ও গু/লি/সহ আ/ট/ক ২”

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026
  • 26 Time View

নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ আটক ২”

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ সময় এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় টহল জোরদার করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে ইউগোস্লাভিয়া নির্মিত একটি টিটি ক্যালিবার ৯ মিলিমিটার পিস্তল, একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক মো. ফারুক (২১) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩, ব্লক এফ-১-এর বাসিন্দা মো. হোসেনের ছেলে বলে জানিয়েছে বিজিবি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. নুরুল আলম (৩০) নামে আরও একজনকে আটক করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করছিলেন। এগুলো নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ‘ক্যাফে-১৩’ নামের একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল।

বর্তমানে আটক ব্যক্তিদের বিজিবির হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাহিনীটি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানটি সফলভাবে পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

See also  ফেনীতে ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীকে উষ্ণ সংবর্ধনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category