1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে জানুফার আ/ত্ম/হ/ত্যা - probahonewstv
September 19, 2026, 9:50 am

তারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে জানুফার আ/ত্ম/হ/ত্যা

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
  • Update Time : Saturday, August 22, 2026
  • 56 Time View
তারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে জানুফার আ/ত্ম/হ/ত্যা

তারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে জানুফার আ/ত্ম/হ/ত্যা

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়ায় জানুফা বেগম নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ৫ নম্বর সয়ার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জানুফা বেগম কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসে বোনজামাই জাফরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানুফার স্বামী অপি। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানেরহাট এলাকায়। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

সয়ার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হামিদ বলেন, “জানুফা বোনের বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “জানুফা কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বোনের বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

See also  বন্যায় বিপর্যস্ত আলীকদমে আশ্রয়কেন্দ্র ও দুর্গম এলাকায় নিরলস স্বাস্থ্যসেবা: মানবিক দায়িত্বে চিকিৎসক-নার্সদের প্রশংসনীয় ভূমিকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category