1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে - probahonewstv
September 6, 2026, 5:02 am

টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : Friday, May 1, 2026
  • 239 Time View

টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ভুক্তভোগী নারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

মির্জাপুরে গত কয়েক সপ্তাহে আশঙ্কাজনকভাবে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। ধর্ষণ, রহস্যজনক হত্যাকাণ্ড থেকে শুরু করে খোদ সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

উপজেলার পৌর এলাকার কাঁঠালিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং উপজেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত মির্জাপুর। একদিকে যখন সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, ঠিক তখনই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন সংবাদকর্মী।

সম্প্রতি সংবাদ সংগ্রহের সময় সাংবাদকর্মীদের বাধা প্রদান এবং তাদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে হামলার ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে দেখছেন সচেতন মহল। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীন নিরপেক্ষ প্রশাসন ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে রাতে নির্জন রাস্তাঘাটে চলাচল এখন অনিরাপদ।

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

See also  দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category