1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ও মিশর ম্যাচ চলাকালীন ফুটবল উত্তেজনা রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে - probahonewstv
September 26, 2026, 12:20 am

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ও মিশর ম্যাচ চলাকালীন ফুটবল উত্তেজনা রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 40 Time View

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ও মিশর ম্যাচ চলাকালীন ফুটবল উত্তেজনা রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে রণক্ষেত্রে। দুই পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয় এলাকা।

গতকাল ৭ জুলাই দিবাগত রাতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুই দলের সমর্থকদের মাঝে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে এই ঘটনা ব্যাপক সংঘর্ষে রূপ নেয় এবং পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৩টি বিভাগে ভাঙচুর চালানো হয়েছে। সংঘর্ষের জেরে ১০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে সাতজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, গুরুতর আহত আরেকজন ছাত্রকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়েছে।

গভীর রাতে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

See also  পোরশায় শরিকানা পুকুরে বি/ষ প্রয়োগ করে মাছ নিধন, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category