
মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ)
কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঢাকা
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ভাঙ্গা ব্রিজ সংলগ্ন জি.এম প্রিপ্রারেটরী স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১০ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬। শনিবার, ৭ ফেব্রুয়ারি স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, প্রধান অতিথিদের বরণ, কুচকাওয়াজ ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ ও সভাপতির বক্তব্য, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রিদিশা আফরিন তানহা ‘গুপ্তধন উদ্ধার’ খেলায় প্রথম স্থান অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের উপাধ্যক্ষ জনাব ফাইয়াজ আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (গণিত) জনাব শামীম মিয়া, সহযোগী অধ্যাপক (রসায়ন) জনাব আলমগীর কবির এবং কেরানীগঞ্জ উপজেলা সহ শিক্ষা অফিসার জনাব লতিফা আক্তার। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শাক্তা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব হাজী মোহাম্মদ হানিফ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি.এম প্রিপ্রারেটরী স্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব জনাব ফারহানা রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন উইবট কলেজ ঢাকার উপাধ্যক্ষ ও জি.এম প্রিপ্রারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাজহারুল ইসলাম। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।