1. thpshopbd@gmail.com : admin :
জামায়াত নিয়ে ফখরুলের মন্তব্য - probahonewstv
June 13, 2026, 1:20 pm

জামায়াত নিয়ে ফখরুলের মন্তব্য

মোঃ আলমগীর কবির স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা
  • Update Time : Monday, February 2, 2026
  • 117 Time View
জামায়াত নিয়ে ফখরুলের মন্তব্য

ঢোলারহাটে নির্বাচনী জনসভায় বক্তব্য

মোঃ আলমগীর কবির
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশটিকে আফগানিস্তানের মতো করে গড়ে তুলতে চায় এবং বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। সোমবার (০২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামায়াতের রাজনীতি দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, এই রাজনৈতিক ধারা বাংলাদেশের গণতন্ত্র, নারী অধিকার ও সামাজিক অগ্রযাত্রার পরিপন্থী।

নারী প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন—এমন কথা তিনি শুনেছেন। এ বিষয়ে তিনি বলেন, যদি সত্যিই এমন বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তা অন্যায় এবং সঠিক হয়নি। তিনি আরও বলেন, দেশের নারীরা কখনোই এ ধরনের বক্তব্য মেনে নেবে না। জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষায় জনগণকে সচেতন হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বালু মহল–চাল বিতর্কে অভিযোগ ও জবাব দিলেন মুন্সী কামরুল

Please Share This Post in Your Social Media

More News Of This Category