1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-২ এমপির সঙ্গে সাক্ষাৎ - probahonewstv
September 15, 2026, 7:19 pm

ফেনী-২ এমপির সঙ্গে সাক্ষাৎ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, February 27, 2026
  • 117 Time View
ফেনী-২ এমপির সঙ্গে ছাত্রশিবির নেতাদের সাক্ষাৎ

মহিপাল গণহত্যা বিচার ও মাদক দমনে আশ্বাস

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে স্থানীয় সামাজিক, শিক্ষাবিষয়ক ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর শাখার নবনির্বাচিত সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ছাত্রনেতারা সংগঠনের সামগ্রিক কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক উন্নয়নমূলক উদ্যোগ এবং সমাজকল্যাণমূলক কর্মসূচির বিভিন্ন দিক সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। বিশেষ করে ফেনীর মহিপালে সংঘটিত জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করা, সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি, মাদক বিস্তার রোধ, কিশোর গ্যাং দমন, ইভটিজিং প্রতিরোধ এবং শহরের নাগরিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। এসময় অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি দীর্ঘ সময় ধরে চলা শাসনামলে তার ওপর সংঘটিত নির্যাতনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন। মহিপালের ঘটনাসহ সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।

এছাড়া ফেনীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বানও জানান তিনি। সাক্ষাৎ শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে নববর্ষের প্রকাশনা ও পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ভবিষ্যতে গঠনমূলক সমন্বয় ও ইতিবাচক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

See also  ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া’র মতবিনিময় সভা

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category