1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে ৯ মামলার আসামি গ্রেফতার — পুলিশের ওপর হামলা, অস্ত্র ও ওয়াকিটকি ছিনতাইয়ের পর উদ্ধার - probahonewstv
July 29, 2026, 11:52 pm

সোনাগাজীতে ৯ মামলার আসামি গ্রেফতার — পুলিশের ওপর হামলা, অস্ত্র ও ওয়াকিটকি ছিনতাইয়ের পর উদ্ধার

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)
  • Update Time : Wednesday, October 8, 2025
  • 390 Time View
সোনাগাজীতে ৯ মামলার আসামি গ্রেফতার — পুলিশের ওপর হামলা, অস্ত্র ও ওয়াকিটকি ছিনতাইয়ের পর উদ্ধার

সোনাগাজীতে ৯ মামলার আসামি গ্রেফতার — পুলিশের ওপর হামলা, অস্ত্র ও ওয়াকিটকি ছিনতাইয়ের পর উদ্ধার

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)

ফেনীর সোনাগাজীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পরবর্তীতে পুলিশ ওই আসামিকে গ্রেফতার করে ছিনতাইকৃত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করেছে। আজ সকালে সোনাগাজী থানার এএসআই সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় জিআর ৮৫/২৫ মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফ (পিতা-আবুল হাশেম, গ্রাম-আহাম্মদপুর) কে গ্রেফতারের জন্য অভিযানে যায়। পুলিশ জানায়, গ্রেফতারের মুহূর্তে আসামি ও তাদের পরিবারের সদস্যরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে পুলিশের একটি শটগান ও একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) এবং ওসি সোনাগাজী মডেল থানা অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃহৎ অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে সকালেই আসামি জাহেদুল ইসলাম রিপন-কে গ্রেফতার করে তার হেফাজত থেকে লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রিপনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় অপর পলাতক আসামি রফিকুল ইসলাম আরিফসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

See also  পরশুরামে পুলিশের উপর হামলা: মামলার আসামি বন বিভাগের কর্মচারী ফারুক গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category