1. thpshopbd@gmail.com : admin :
জমিজমার বিরোধে বড় ভাইকে হত্যা, তিন মাস পর র‍্যাবের জালে ছোট ভাই - probahonewstv
September 18, 2026, 12:34 pm

জমিজমার বিরোধে বড় ভাইকে হত্যা, তিন মাস পর র‍্যাবের জালে ছোট ভাই

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2026
  • 88 Time View

জমিজমার বিরোধে বড় ভাইকে হত্যা, তিন মাস পর র‍্যাবের জালে ছোট ভাই
মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আলকাছ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার (৭ মে) গভীর রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আলকাছ মিয়া রড দিয়ে বড় ভাইয়ের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে পরদিন ১৯ ফেব্রুয়ারি নবীনগর থানায় আলকাছ মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আলকাছ মিয়া আত্মগোপনে ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর খুরশিদ আলম জানান, দীর্ঘদিন বিভিন্ন স্থানে অভিযান ও গোয়েন্দা নজরদারির পর অবশেষে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

See also  দুর্গম পাহাড়ি জনপদের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category