
চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার উপজেলা চত্বর এলাকায় পরিচালিত অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় মোঃ মোরসালিন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, ভ্রাম্যমাণ আদালতে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন্নবী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।