1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু - probahonewstv
July 31, 2026, 9:58 am

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 48 Time View
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল প্রায় ৫টার দিকে ইউনিয়নের তেলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলু ইসলাম (৪২) আলোকডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নতুন বাড়ি নির্মাণ করায় পুরোনো বাড়ি থেকে বিদ্যুতের মিটার নতুন বাড়িতে স্থানান্তরের কাজ করছিলেন দুলু ইসলাম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুলু ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আলোকডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. অলিমদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাফি ঘটনাটি নিশ্চিত করেছেন।

See also  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বেশ কিছু কাঁচা রাস্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category