1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে ডেইরি স্পটিং সদস্যদের মাঝে উপকরণ বিতরণ - probahonewstv
July 31, 2026, 3:03 pm

চিরিরবন্দরে ডেইরি স্পটিং সদস্যদের মাঝে উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, May 7, 2026
  • 96 Time View

চিরিরবন্দরে ডেইরি স্পটিং সদস্যদের মাঝে উপকরণ বিতরণ

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় ডেইরি স্পটিং সদস্যদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চিরিরবন্দর, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।

অনুষ্ঠানে ডেইরি খাতের উন্নয়ন, খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

পরে প্রকল্পের আওতাভুক্ত সদস্যদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, মো রায়হান , স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও ডেইরি স্পটিং সদস্যরা উপস্থিত ছিলেন।

See also  দিনাজপুরে বর্ণিল আয়োজনে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category