1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন - probahonewstv
August 1, 2026, 11:18 am

চিরিরবন্দরে জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2026
  • 66 Time View

চিরিরবন্দরে জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী রঙিন ও বৈচিত্র্যময় সাজে অংশগ্রহণ করে উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নববর্ষ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

See also  লেমুয়া ইউনিয়নে চেয়ারম্যান যুদ্ধ: ১৩ প্রার্থী, মাঠ কাঁপাচ্ছেন ৫ হেভিওয়েট!

Please Share This Post in Your Social Media

More News Of This Category