1. thpshopbd@gmail.com : admin :
চাঁদাবাজি ও হুমকির অভিযোগে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান গণপিটুনির পর পুলিশে সোপর্দ। - probahonewstv
September 15, 2026, 5:36 am

চাঁদাবাজি ও হুমকির অভিযোগে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান গণপিটুনির পর পুলিশে সোপর্দ।

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 68 Time View

চাঁদাবাজি ও হুমকির অভিযোগে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান গণপিটুনির পর পুলিশে সোপর্দ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের ৪ নং সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি এবং সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

​অভিযুক্ত হাসান দৈনিক ‘প্রতিদিন কাগজ’ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, সে এই সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল।

​স্থানীয় বাসিন্দাদের মূল অভিযোগসমূহ:
​সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হুমকি: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করতো। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ‘সাংবাদিক দিয়ে হয়রানি’ করা এবং পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিতো।

​রাজনৈতিক প্রভাব ও অত্যাচার: আওয়ামী লীগ সরকারের আমলে সে সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রভাব খাটিয়ে অনেকের ওপর অত্যাচার ও চাঁদাবাজি করেছে। সরকার পরিবর্তনের পরও সে তার অপকর্ম থামায়নি, বরং নতুন করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে মানুষকে জিম্মি করা শুরু করে।

​অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকা: হাসানের বিরুদ্ধে পাহাড় কাটা, নদী বা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বনের গাছ কাটার মতো একাধিক পরিবেশবিধ্বংসী ও অবৈধ কাজে লিপ্ত থাকার তীব্র অভিযোগ রয়েছে।

​যেভাবে আটক হলো হাসান কে:
​স্থানীয় সূত্রে জানা গেছে, তার ক্রমাগত অত্যাচার, চাঁদাবাজি ও হুমকির কারণে সুয়ালক ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। অতিষ্ঠ হয়ে আজ ৭.৩০ মিনিটে বান্দরবান ট্রাফিক মোড়ে একত্রিত হয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। পরে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তাকে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

See also  সাংগ্রাই উৎসবে আলীকদমে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: বৌদ্ধ বিহারে সেনা জোনের অনুদান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category