1. thpshopbd@gmail.com : admin :
গাবতলীতে গভীর রাতে একাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। - probahonewstv
July 31, 2026, 7:34 am

গাবতলীতে গভীর রাতে একাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধি।
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 64 Time View
গাবতলীতে গভীর রাতে একাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

গাবতলীতে গভীর রাতে একাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধি।

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহ বাড়ী এলাকায় পূর্ব বিরোধের জেরে গভীর রাতে একাধিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে শিলদহ বাড়ী এলাকায় দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে ৩০ মে দিবাগত গভীর রাতে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে কয়েকটি বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড নিয়ে বাড়িঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করা হয়। হামলায় মো. মামুন মিয়া, মো. তারাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মইদুল ইসলামসহ একাধিক পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লিখিত অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, হামলায় তাদের সঙ্গে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অংশ নেয়। ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, শুধু মামুন মিয়ার বাড়িতেই প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাদের সন্তানদের নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

See also  প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ভবনের রেলিং বিক্রিসহ নানা অভিযোগে কারন দর্শানো নোটিশ জেলা কর্মকর্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category