1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধায় শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টা, প্রাক্তন স্বামী গ্রেপ্তার - probahonewstv
July 30, 2026, 2:25 am

গাইবান্ধায় শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টা, প্রাক্তন স্বামী গ্রেপ্তার

মোঃ বেলাল মিয়া,গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 131 Time View
গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাক্তন স্বামীর হাতে নৃশংস হামলার শিকার এক শিক্ষিকা। গাল কেটে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার। নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

দাম্পত্য নির্যাতনের জেরে নৃশংস হামলার শিকার মাদরাসা শিক্ষিকা

মোঃ বেলাল মিয়া,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারমিন সুলতানা (৩৭) নামের এক শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টার অভিযোগে তার প্রাক্তন স্বামী ডাক্তার আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ৬ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহত শারমিন সুলতানাকে দেখা যায়। এ সময় কাটা ক্ষতের তীব্র যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। আহত শারমিন সুলতানা সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকার মৃত বজলার রহমান মণ্ডলের মেয়ে এবং জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদরাসার একজন শিক্ষিকা। এজাহার সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ন গ্রামের আমজাদ আলী মণ্ডলের ছেলে আতাউর রহমানের সঙ্গে শারমিন সুলতানার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই আতাউর রহমান বিভিন্ন অজুহাতে শারমিন সুলতানাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় দুই বছর আগে শারমিন সুলতানা তার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান।

বিবাহবিচ্ছেদের পর শারমিন সুলতানা বাবার বাড়িতে বসবাস করে স্থানীয় জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, এরই জেরে ক্ষুব্ধ হয়ে আতাউর রহমান এই নৃশংস হামলা চালান। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শারমিন সুলতানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আতাউর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে খাল দখল অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category