1. thpshopbd@gmail.com : admin :
মহান বিজয় দিবস–২০২৫: স্বাধীনতা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা - probahonewstv
June 14, 2026, 3:46 am

মহান বিজয় দিবস–২০২৫: স্বাধীনতা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

সাইদুল ইসলাম অন্তর
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 149 Time View
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা।

মহান বিজয় দিবস–২০২৫: স্বাধীনতা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

সাইদুল ইসলাম অন্তর

আজ ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ৩০ লক্ষ শহীদ এর আত্মত্যাগের বিনিময়ে অর্জন করে একখন্ড স্বাধীন বাংলাদেশ। সেই অর্জন শুধু একটি রাজনৈতিক বা ভৌগোলিক স্বাধীনতা নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়, সাহস, অটল সংকল্প এবং সার্বভৌমত্বের প্রতীক। অপুর্ব মেধা, কঠিন সংগ্রাম এবং অকৃত্রিম আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের জাতির ইতিহাসে চিরস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে কোটি বাঙালির হৃদয়ে স্বাধীনতার অদম্য আশা জেগে উঠে। বিজয় শুধু যুদ্ধজয়ের প্রতীক নয়, এটি দেশের মানুষের জন্য শান্তি, সম্মান এবং জীবনের স্বাধীনতার প্রতীক।

মহান বিজয় দিবসের এই দিনে আমাদের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা। তাদের আত্মত্যাগের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে আমাদের দেশকে আরও সুশৃঙ্খল, শান্তিপ্রিয় ও মানবিক করার চেষ্টা করা। mবিজয় মানে অর্জন, বিজয় মানে শান্তির দীর্ঘশ্বাস। স্বাধীনভাবে বেঁচে থাকার আনন্দ এবং দেশের প্রকৃত স্বাধীনতার স্বাদই আসল বিজয়। এই বিজয় আমাদের শিক্ষা দেয়, দেশপ্রেম, সাহস এবং দায়িত্বশীলতার মূল্যকে প্রতিদিন উপলব্ধি করতে হবে। আজকের দিনে আমরা চাই, প্রতিদিন আমাদের জীবনে আনন্দ ও বিজয়ের স্বাদ বিরাজ করুক। আমাদের প্রতিটি কাজেই যেন প্রতিফলিত হয় সেই মহান আত্মত্যাগ এবং অর্জিত স্বাধীনতার মর্যাদা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নব-নির্মিত ‘লেমুয়া ব্রিজ’: বদলে দিচ্ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category