1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধায় এনসিপির কমিটি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ - probahonewstv
April 26, 2026, 9:29 am

গাইবান্ধায় এনসিপির কমিটি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

 মোঃ বেলাল মিয়া, (গাইবান্ধা )
  • Update Time : Monday, December 8, 2025
  • 150 Time View
গাইবান্ধায় এনসিপির কমিটি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

গাইবান্ধায় এনসিপির কমিটি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

 মোঃ বেলাল মিয়া, (গাইবান্ধা )

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার শীর্ষ ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। রোববার (৭ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ শোকজ নোটিশ জারি করেন। শোকজপ্রাপ্তরা হলেন— গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজীদ বোস্তামি জ্বীম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও শাকিল শেখ, সংগঠক অতনু সাহা এবং মেহজাবিন জ্বীম।

পৃথক নোটিশে উল্লেখ করা হয়, “গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে গাইবান্ধা জেলায় একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আমাদের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ ঘটনায় আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত বিবরণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদের বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।” এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, “যদি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অপসারণ করা হয় বা সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়, সেই ট্যাগ নিতে আমরা প্রস্তুত আছি। তারপরও আমরা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সাথে আপোস করতে রাজি নই।” প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫২ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করার প্রতিবাদে গত ৪ ডিসেম্বর এনসিপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতাকর্মীরা।

See also  দেবীপুরে সালিশী বৈঠকে বহিরাগতদের হামলা: যুবদল কার্যালয়েও ভাঙচুর


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category