1. thpshopbd@gmail.com : admin :
এরুলিয়ায় বাসচাপায় ৭ জন নি/হ/ত: প্রধান পলাতক চালক নেছারুল গ্রে/প্তা/র। - probahonewstv
August 27, 2026, 4:54 pm

এরুলিয়ায় বাসচাপায় ৭ জন নি/হ/ত: প্রধান পলাতক চালক নেছারুল গ্রে/প্তা/র।

সাজেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার বগুড়া
  • Update Time : Thursday, August 27, 2026
  • 8 Time View
এরুলিয়ায় বাসচাপায় ৭ জন নি/হ/ত: প্রধান পলাতক চালক নেছারুল গ্রে/প্তা/র।

এরুলিয়ায় বাসচাপায় ৭ জন নি/হ/ত: প্রধান পলাতক চালক নেছারুল গ্রে/প্তা/র।

সাজেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার বগুড়া

বগুড়ার এরুলিয়ায় আলোচিত বাসচাপার ঘটনায় সাতজন নিহত ও ১৪ জন আহতের মামলায় প্রধান পলাতক আসামি বাসচালক মো. নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া-সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নেছারুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০১৩১) বগুড়ার এরুলিয়া বাজার এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন দিনমজুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থল ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পরে নিহত ও আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা চালককে আসামি করে মামলা করা হয়।

মামলাটির তদন্তে চালক নেছারুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকায় শনাক্ত করা হয়।

এরপর বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে দৌহপাড়া-সৈয়দপুর এলাকার রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলাটি বগুড়া সদর থানার মামলা নম্বর-৩৭, তারিখ ৮ আগস্ট ২০২৬। মামলাটি জিআর-৬৭৪/২৬ (সদর) হিসেবে নথিভুক্ত হয়েছে।

See also  বান্দরবানের আলীকদমে ধসে পড়া ম্রো বিদ্যালয়ের পুনর্নির্মাণ শুরু

Please Share This Post in Your Social Media

More News Of This Category