
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ময়মনসিংহ জেলা কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাচারী রোডের জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট এ টি এম মাহবুব আলম এবং সদস্য সচিব মো. জসিম উদ্দিন।
তাদের উপস্থিতিতে ফুলবাড়িয়া উপজেলা এনসিপির নবনিযুক্ত আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন ও সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।”