1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে- ৩ বাংলাদেশী নিহত। - probahonewstv
July 30, 2026, 6:25 am

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে- ৩ বাংলাদেশী নিহত।

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 51 Time View

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে- ৩ বাংলাদেশী নিহত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ২৪মে, ২০২৬খ্রীষ্টাব্দ- তারিখে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা সবাই উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতরা হলেন— অকমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংথোয়াই তঞ্চঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় যাওয়ার সময় হঠাৎ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করার চেষ্টা করলে তারা মারা যান বলে নিশ্চিত হওয়া যায়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে সতর্কভাবে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

See also  আলীকদম উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category