1. thpshopbd@gmail.com : admin :
একটি গাছ, একটি নিরাপদ ভবিষ্যৎ— বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন - probahonewstv
September 18, 2026, 7:56 pm

একটি গাছ, একটি নিরাপদ ভবিষ্যৎ— বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Monday, July 20, 2026
  • 37 Time View
একটি গাছ, একটি নিরাপদ ভবিষ্যৎ— বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

একটি গাছ, একটি নিরাপদ ভবিষ্যৎ— বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান, ২০ জুলাই ২০২৬:“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন,“বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের জীবন ও জীবিকার অন্যতম ভিত্তি। একটি গাছ মানে একটি নিরাপদ ভবিষ্যৎ।

পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের সদস্য, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

See also  প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ভবনের রেলিং বিক্রিসহ নানা অভিযোগে কারন দর্শানো নোটিশ জেলা কর্মকর্তার

পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category