1. thpshopbd@gmail.com : admin :
উৎসবমুখর পরিবেশে ফেনীতে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন ২০২৬ পরিদর্শন - probahonewstv
September 15, 2026, 6:16 am

উৎসবমুখর পরিবেশে ফেনীতে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন ২০২৬ পরিদর্শন

Reporter Name
  • Update Time : Tuesday, April 21, 2026
  • 116 Time View

উৎসবমুখর পরিবেশে ফেনীতে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন ২০২৬ পরিদর্শন

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

সিভিল সার্জনের তদারকিতে টিকাদান কার্যক্রম জোরদার, অভিভাবকদের সচেতনতার আহ্বান

সারাদেশের ন্যায় ফেনী জেলাতেও উৎসবমুখর পরিবেশে চলমান রয়েছে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন ২০২৬। শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে সরকারের এই বৃহৎ উদ্যোগে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম ছাগলনাইয়া উপজেলার চানপুর ইসলামিয়া মাদ্রাসা টিকাদান কেন্দ্র এবং ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতাল টিকাদান কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালে আগত মায়েদের সঙ্গে কথা বলেন এবং যেসব শিশু এখনো হাম-রুবেলা টিকার প্রথম ডোজ গ্রহণ করেনি, তাদের দ্রুত টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি কমিউনিটির প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই প্রতিটি শিশুর টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” তিনি অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকাদান সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব অভিভাবক এখনো তাদের সন্তানদের টিকাদানের জন্য নিবন্ধন করেননি, তারা দ্রুত vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
স্লোগান:
“হাম থেকে সুরক্ষায়, শিশুর টিকা নিশ্চিত করুন।”

See also  চিরিরবন্দর থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন উদ্বোধন, সুধী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category