1. thpshopbd@gmail.com : admin :
ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটি গঠন - probahonewstv
September 19, 2026, 11:48 am

ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটি গঠন

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 179 Time View
ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটি গঠন

সভাপতি মোহাম্মদ শহিদ উল্যাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল হক নির্বাচিত

সহ-ব্যুরো প্রধান
মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম বিভাগ

ফেনীর দাগনভূঞা উপজেলার সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শহিদ উল্যাহ সভাপতি এবং মোহাম্মদ একরামুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এছাড়া প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল হুদা হুদন। সমন্বয়ক পদে নির্বাচিত হয়েছেন এনামুল কবির রুবেল, ইমরান চৌধুরী, আফসার আজিম, মোশাররফ হোসেন রিবন ও শেখ রাসেল।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহ আলম। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক মাহফুজ, মোহাম্মদ আবদুর রাজ্জাক, কোরবান আলী পলাশ, মোহাম্মদ ইসমাইল হোসেন, আব্দুল হালিম, মোহাম্মদ নুরুজ্জামান টিপু, মোশাররফ হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, মোহাম্মদ জামাল উদ্দিন, বাবলু হাজারি, ওয়াসিম হাজারি, গোলাম সরোয়ার ফারুক, আবু নাসের মনু, আনোয়ার হোসেন বাবু, মোহাম্মদ ফজলুল হক, আরিফুল হক খোকন, আবদুর রহমান ফরহাদ, সাইফুল ইসলাম ও নুরুল হক সেলিম।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল আনোয়ার তৈমুর, মোহাম্মদ জামাল উদ্দিন বাবলু, সঞ্জিব ভট্টাচার্য ও মোহাম্মদ নজরুল ইসলাম সাকিব।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল আরাফাত, ইয়াসিন আরাফাত সায়মন, মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ রাকিব ও নুরুল হুদা সোহাগ।

এছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, ধর্ম বিষয়ক সম্পাদক, ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল নেতৃবৃন্দকে মনোনীত করা হয়।

সংগঠনের প্রতিপাদ্য “প্রবাসীর স্বপ্ন আমাদের অঙ্গীকার, সমাজ পরিবর্তনে এগিয়ে যাবো দুর্বার”—কে সামনে রেখে ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরাম দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে নিয়মিত অবদান রেখে চলেছে।

See also  পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

এই ধারাবাহিক সমাজসেবামূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে সংগঠনটি সরকারি নিবন্ধন, বিভিন্ন সম্মাননা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category