
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে চঞ্চল চাকমা নামে,
এক জিআর ওয়ারেন্টভুক্ত আসমি
গ্রেফতার।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ।
আজ০৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, তারিখে দুপুর ১২:০০টা থেকে ২:৩০টা পর্যন্ত মাননীয় পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের দিকনির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে এসআই (নিঃ) হারুন রশীদ, এএসআই (নিঃ) রাজীব দে ও সঙ্গীয় ফোর্স আলীকদম সদর ইউনিয়নের আলীকদম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ৭৬/২১, ইপিজেড থানার মামলা নং-০৪(০৪)২০২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী চঞ্চল চাকমা ” লিটন চাকমা” শুমোক্ক (পিতা- দয়া কুমার চাকমা, মাতা- রাণী দেবী চাকমা), সাং- গয়ামঝিরি বসুদেব কারবারী পাড়া, ৩নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউপি, থানা- আলীকদম, জেলা- বান্দরবানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী বর্তমানে আলীকদম থানা হাজতে রয়েছে এবং আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আইনের আওতায় পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের এমন ধারাবাহিক অভিযান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি পাবে বলে স্থানীয়রা মনে করছেন।