1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল দু/র্ঘট/না: গুরুতর আহতসহ দুই টুরিস্ট আ/হ/ত। - probahonewstv
May 30, 2026, 1:36 pm

আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল দু/র্ঘট/না: গুরুতর আহতসহ দুই টুরিস্ট আ/হ/ত।

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 68 Time View

আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: গুরুতর আহতসহ দুই টুরিস্ট আহত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেলের ব্রেক ফেল করে দুর্ঘটনায় পড়ে একজন গুরুতরসহ দুইজন টুরিস্ট আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২:০০ থেকে ১২:৩০ ঘটিকার মধ্যে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ আলীকদম-থানচি সড়কের ১৯ কিলো এলাকায়, তিন্দু রোডের সংযোগ সড়কের পূর্বে ঢালুতে নামার সময় একটি মোটরসাইকেলের ব্রেক ফেল করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আবদুল্লাহ আল মামুন (৩৮) নামে এক টুরিস্ট মাথা ও মুখে গুরুতর আঘাত পান। এছাড়া ইমতিয়াজ আহমদ বেলাল (৪৫) নামের অপর টুরিস্ট ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়ে আহত হন।

আহতদের পরিচয় অনুযায়ী—
আবদুল্লাহ আল মামুন (৩৮), পিতা: মৃত রুস্তম আলী, থানা: সদর, জেলা: ফেনী।
ইমতিয়াজ আহমদ বেলাল (৪৫), পিতা: মৃত আবুল কালাম আজাদ, সাং: মতিগঞ্জ, থানা: সোনাগাজী, জেলা: ফেনী।

ঘটনার পর তাদের সঙ্গে থাকা টুরিস্ট ও সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল হায়দার (৩৮) এবং অপর একটি টুরিস্ট টিমের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আবদুল্লাহ আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম/কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। অন্যদিকে পায়ে আঘাতপ্রাপ্ত ইমতিয়াজ আহমদ বেলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

See also  কালিহাতীতে সড়কে দুই নিহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category