1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। - probahonewstv
July 31, 2026, 11:42 am

আলীকদম উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 70 Time View

আলীকদম উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলীকদম উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা হতে ১০:৩০ ঘটিকা পর্যন্ত আলীকদম উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মনছুর আলম, স্টেশন কর্মকর্তা, আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুর আলম, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিশাত বড়ুয়া, উপ-পুলিশ পরিদর্শক, আলীকদম থানা।
এছাড়াও আলীকদম উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ফায়ার ফাইটারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে প্রধান অতিথির নেতৃত্বে ফায়ার সার্ভিসের গাড়িবহর নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা রোড ও আলীকদম বাজার প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি ও অগ্নি নিরাপত্তা বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

See also  সোয়াইতপুর বাজারে ওসির উপস্থিতিতে মাদক বিরোধী আলোচনা সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category