1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বন্যাকবলিত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল আলীকদম ব্যাটালিয়ন(৫৭ বিজিবি - probahonewstv
September 18, 2026, 5:44 pm

আলীকদমে বন্যাকবলিত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল আলীকদম ব্যাটালিয়ন(৫৭ বিজিবি

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 61 Time View

আলীকদমে বন্যাকবলিত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল আলীকদম ব্যাটালিয়ন(৫৭ বিজিবি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি;

টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মানবিক সহায়তার ধারাবাহিকতায় ব্যাটালিয়নের উদ্যোগে দ্বিতীয় ধাপে আলীকদম উপজেলার বন্যাকবলিত আরও ৯০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের তত্ত্বাবধানে উপজেলার দুর্গম ও বন্যাকবলিত এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা ও জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কার্লে আন্দালিব আল মেহেদী জানান, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

See also  আলীকদমে বন্যাকবলিত ২০০ পরিবারের পাশে আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবার; খাদ্য সহায়তা বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category