1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে চুরি হওয়া বৈদ্যুতিক তার উ দ্ধা র, তিন চোর গ্রে প্তা র। - probahonewstv
August 5, 2026, 11:02 pm

আলীকদমে চুরি হওয়া বৈদ্যুতিক তার উ দ্ধা র, তিন চোর গ্রে প্তা র।

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 33 Time View

আলীকদমে চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার, তিন চোর গ্রেপ্তার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় চুরি হওয়া বৈদ্যুতিক কেবল উদ্ধার এবং তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় চোরাই মালামাল হিসেবে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক কেবল জব্দ করা হয়।

জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখ রাত সাড়ে ১১টার দিকে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী মেম্বার পাড়ার বাসিন্দা আনোয়ারা বেগমের বাড়ির বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বাইরে বের হয়ে তিনি দেখতে পান, তার বাড়ির বৈদ্যুতিক সংযোগের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি তিনি এলাকাবাসীকে অবহিত করেন এবং পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া তারের কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে ৬ জুন রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তিনি জানতে পারেন, কয়েকজন যুবক চুরি করা তার বিক্রির জন্য ক্রেতা খুঁজছে এবং গভীর রাতে তা বিক্রির পরিকল্পনা করছে। খবর পেয়ে এলাকাবাসী সতর্ক অবস্থান নেয়।

৭ জুন ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ঢাকাইয়া দোকান এলাকার সামনে সন্দেহজনকভাবে একটি বস্তাসহ কয়েকজনকে অবস্থান করতে দেখা যায়। এ সময় আনোয়ারা বেগম ও স্থানীয় লোকজন সেখানে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে মোঃ সাইফুল ইসলাম (২৪), শাহিন ইমতিয়াজ শাওন (১৯) ও মোঃ আরাফাত (২৩)-কে আটক করতে সক্ষম হয়। তবে তাদের একজন সহযোগী পালিয়ে যায়।
আটককৃতদের কাছে থাকা বস্তা তল্লাশি করে আনোয়ারা বেগমের বাড়ি থেকে চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে আলীকদম থানা পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে দুটি বিআরবি বৈদ্যুতিক সার্ভিস কেবল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটির দৈর্ঘ্য প্রায় ১২৪ ফুট এবং অপরটির দৈর্ঘ্য প্রায় ২৫৮ ফুট। উদ্ধারকৃত তারের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

See also  সোনারগাঁওয়ে প্রিন্সিপাল শপিং মলে চু রির ঘটনায় চো র চক্রের ৯ সদস্য গ্রে প্তা র

এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা বেগম আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলার রুজু প্রক্রিয়া চলমান রয়েছে।

আলীকদম থানা সূত্রে জানা যায়, আটক তিন আসামিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানা হাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে বান্দরবান কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category