1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত শ্রমিক অধিকারের দাবিতে বিএনপি শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। - probahonewstv
May 2, 2026, 9:05 am

আলীকদমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত শ্রমিক অধিকারের দাবিতে বিএনপি শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 4 Time View

আলীকদমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত শ্রমিক অধিকারের দাবিতে বিএনপি শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, আলীকদম উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ মে ২০২৬) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৫টা পর্যন্ত চৌমুহনী মোড় থেকে আলীকদম বাজার পর্যন্ত সড়কে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সুরত আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আফসার উদ্দিন ছোটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মংক্যনু মার্মা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিটন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অগাস্টিন ত্রিপুরা, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, মহিলাদলের নেতা রেহেনা আক্তার, কৃষকদল নেতা আব্দুর শুক্কুর, শ্রমিক নেতা আবু হানিফ, স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল বশর, যুবদল নেতা মোঃ মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের নেতা সন্তোষ কুমার দাস, শ্রমিক নেতা ফয়েজ, সাবেক ছাত্রনেতা শেখ সরোয়ার আহমেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রণীত শ্রম নীতিমালা বাস্তবায়ন, ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিতকরণ, বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি, শ্রমিক নির্যাতন বন্ধ এবং শ্রম অধিকার বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তামাক চাষীদের ন্যায্যমূল্য পরিশোধের জোর দাবি জানানো হয়।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তামাকের ন্যায্যমূল্য নিশ্চিত করা না হলে আলীকদম উপজেলা বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে।

See also  আলীকদমে গরু বাজার সংলগ্ন টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category