1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 9:55 pm

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 73 Time View
বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করলেন পুলিশ সুপার।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,( বান্দরবান )

বান্দরবান পার্বত্য জেলায় ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। বিশেষ অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সভায় বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, “আজকের এই দিনটি দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ সময়। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটি রাষ্ট্রের উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে, সামাজিক ন্যায়বিচারকে দুর্বল করে এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে। উন্নত, স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দুর্নীতি দমন অপরিহার্য।” তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ” গঠনে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ অটল।

তিনি বলেন, “দুর্নীতি যেখানেই হোক, যার বিরুদ্ধেই হোক, আইনগত ব্যবস্থা নিতে আমরা কোনোভাবেই পিছপা হবো না। জনগণকে তাদের ন্যায়সংগত অধিকার প্রদানে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও করব।” তিনি আরও বলেন, দুর্নীতি দমনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মোয়াল্লেম পরিচয়ে স্বর্ণ চোরাচালান: ঢাকায় বিমানবন্দরে 58 ভরি স্বর্ণসহ একজন আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category