1. thpshopbd@gmail.com : admin :
আইফোন হারিয়ে কক্সবাজারের পথে পথে কাঁদছেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর আশামনি। - probahonewstv
August 3, 2026, 7:23 am

আইফোন হারিয়ে কক্সবাজারের পথে পথে কাঁদছেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর আশামনি।

Reporter Name
  • Update Time : Monday, May 11, 2026
  • 40 Time View

আইফোন হারিয়ে কক্সবাজারের পথে পথে কাঁদছেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর আশামনি।

গাইবান্ধা প্রতিনিধি, মোঃ বেলাল মিয়া।

কক্সবাজারে আনন্দ ভ্রমণে গিয়ে চরম বিপাকে পড়েছেন দেশের জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটর আশামনি। শখের আইফোন হারিয়ে বর্তমানে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ঘটনার বিবরণ,
জানা গেছে, নাট্যকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর রঞ্জুর মাধ্যমে ‘অন্বেষা এজেন্সি’র একটি ট্যুরে কক্সবাজার ভ্রমণে যান আশামনি ও আরও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর। তবে হোটেলের অব্যবস্থাপনা এবং আয়োজক পক্ষের আচরণে সন্তুষ্ট হতে না পেরে তিনি সফর মাঝপথেই শেষ করে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ।
হোটেল ত্যাগ করার কিছুক্ষণ পরেই তিনি লক্ষ্য করেন তার ব্যবহৃত আইফোনটি সাথে নেই। পুনরায় হোটেলে ফিরে ব্যাপক খোঁজাখুঁজি করেও ফোনটির কোনো হদিস মেলেনি । শখের ফোনটি হারিয়ে পর্যটন নগরীর রাস্তায় অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

ভুক্তভোগী আশামনি বর্তমানে কক্সবাজার সদর থানার সামনে অবস্থান করছেন । প্রত্যক্ষদর্শীরা জানান, ফোনটি ফিরে পাওয়ার আশায় তিনি থানার সামনে দীর্ঘক্ষণ ধরে খেয়ে না খেয়ে বসে আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তিনি এ বিষয়ে আইনি সহায়তা ও সহযোগিতা কামনা করেছেন ।

এদিকে, নেটিজেনদের একটি অংশ এই ঘটনা নিয়ে সমবেদনা জানালেও কেউ কেউ বিষয়টিকে কেবল ‘ভাইরাল’ হওয়ার নাটক হিসেবে মন্তব্য করছেন
। তবে আশামনি ও তার সহযোগীরা পর্যটন পুলিশের সহযোগিতা নিয়ে ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

See also  পরশুরামে সালিশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা—এসআইসহ আহত ২

Please Share This Post in Your Social Media

More News Of This Category