1. thpshopbd@gmail.com : admin :
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাবার প্রস্তুত! সোনাগাজীর জিরোপয়েন্টে ‘হাবিব সওদাগরের মিষ্টি দোকান’ নিয়ে উদ্বেগ - probahonewstv
August 1, 2026, 8:30 am

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাবার প্রস্তুত! সোনাগাজীর জিরোপয়েন্টে ‘হাবিব সওদাগরের মিষ্টি দোকান’ নিয়ে উদ্বেগ

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 89 Time View

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাবার প্রস্তুত! সোনাগাজীর জিরোপয়েন্টে ‘হাবিব সওদাগরের মিষ্টি দোকান’ নিয়ে উদ্বেগ

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।

বারবার সতর্কতার পরও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ; জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে
ফেনীর সোনাগাজী পৌরশহরের জিরোপয়েন্টে অবস্থিত ‘হাবিব সওদাগরের মিষ্টি দোকান’-এর রান্নাঘর ও খাবার সংরক্ষণস্থলের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

সম্প্রতি দোকানটির অভ্যন্তরের কিছু চিত্র সামনে আসলে দেখা যায়, যেখানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি অন্যান্য খাবার প্রস্তুত এবং সংরক্ষণ করা হচ্ছে, যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার মৌখিকভাবে দোকান মালিককে সতর্ক করা হলেও তিনি কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেননি।

অভিযোগ রয়েছে, রান্নাঘরের মেঝে ও দেয়াল অপরিচ্ছন্ন, খাবার খোলা অবস্থায় রাখা হচ্ছে এবং সংরক্ষণ ব্যবস্থাও স্বাস্থ্যসম্মত নয়।

এতে করে খাদ্যদ্রব্যে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

এলাকাবাসী জানান, এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত তদারকি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

অন্যথায় এ ধরনের অব্যবস্থাপনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

See also  সন্ধ্যা ৭টার পর শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার অনুরোধ—আলীকদম উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category