1. thpshopbd@gmail.com : admin :
হাকিমপুরে ফ্লাওয়ার মিলের মালামাল চু রির ঘটনায় এজাহার, আরিফ রেজাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ; আলোচনায় লাল মিয়ার অবৈধ ব্যবসা। - probahonewstv
September 18, 2026, 8:09 pm

হাকিমপুরে ফ্লাওয়ার মিলের মালামাল চু রির ঘটনায় এজাহার, আরিফ রেজাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ; আলোচনায় লাল মিয়ার অবৈধ ব্যবসা।

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 43 Time View

হাকিমপুরে ফ্লাওয়ার মিলের মালামাল চুরির ঘটনায় এজাহার, আরিফ রেজাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ; আলোচনায় লাল মিয়ার অবৈধ ব্যবসা।

স্টাফ রিপোর্টার বগুড়া,

দিনাজপুরের হাকিমপুরে ফ্লাওয়ার মিল ও অয়েল মিলের মালামাল চুরির ঘটনায় ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন খান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে মো. আরিফ রেজা (৩৬), অজয় বাবু (৪০), স্বপন কুমার রায় (৩০), মিজানুর রহমান মিজান (৩৯) ও রোহিদাস চন্দ্র (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রাম থেকে আনা ৮ মেট্রিক টন ছোলা ও ৬ মেট্রিক টন সরিষা গন্তব্যে পৌঁছানোর আগেই আত্মসাৎ করা হয়। পরে পুলিশ চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করে।
এদিকে, লাল মিয়া (পিতা-মৃত দৌলতজামান), মুরাদপুর মধ্যপাড়া, মজুমদার বাড়ি সংলগ্ন এলাকার একটি টিনের বেষ্টনী ঘেরা স্থানে চোরাই মালামাল ও তেলের অবৈধ ব্যবসার অভিযোগে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন। স্থানীয়দের দাবি, সেখানে দীর্ঘদিন ধরে চোরাই পণ্য ক্রয়-বিক্রয় এবং বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

See also  বান্দরবান রিজিয়ন কমান্ডারের উপস্থিতিতে আলীকদমের কুরুকপাতায় ম্রো সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category