1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁয়ে "ভোরের পাখি সোনারগাঁ" সামাজিক সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন - probahonewstv
September 18, 2026, 4:30 pm

সোনারগাঁয়ে “ভোরের পাখি সোনারগাঁ” সামাজিক সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 114 Time View

সোনারগাঁয়ে “ভোরের পাখি সোনারগাঁ” সামাজিক সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

চতুর্দশ শতকের মসলিন খ্যাত বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁয়ের পানাম নগরী সংলগ্ন আদমপুর বাজার এলাকায় বুধবার রাতে সামাজিক সংগঠন “ভোরের পাখি সোনারগাঁও” এর প্রধান কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। শারীরিক ব্যায়াম, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলা এ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার(সোনারগাঁ) আল আমিন তুষার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সেলিম হোসাইন, রফিকুল ইসলাম বিপ্লব। ভোরের পাখি সোনারগাঁ সংগঠনের শারীরিক ব্যায়ামের প্রশিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় ও জুনিয়র সেলিমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভোরের পাখি সোনারগাঁ সংগঠনের অন্যতম সদস্য মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদ, সাংবাদিক মোক্তার হোসেন, ব্যবসায়ী রমজান হাসান, আহাম্মদ হোসেন, মোঃ মিলন, দেলোয়ার হোসেন, সমাজসেবক খোরশেদ আলম, মোঃ মাখন, সুজন, শফিকুল ইসলাম, কাউসার, মিজান প্রমূখ।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, সুস্থ থাকতে হলে ব্যায়ামের বিকল্প কিছুই নেই। প্রতিদিন রাতে তারাতাড়ি ঘুমাতে যাওয়া ও ভোর বেলায় ঘুম থেকে উঠে ব্যায়াম করাই পারে আমাদেরকে তারুণ্যে উজ্জীবিত রাখতে ও সুস্থ রাখতে। ভোরের পাখি সোনারগাঁ সংগঠনের সদস্যরা প্রতিদিন ভোর বেলা সকালে শারিরীক ব্যায়ামে অংশগ্রহণ করে সুস্থ ভাবে জীবন যাপন করতে পারছে এটা জেনে খুবই ভালো লাগছে। এছাড়াও এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এটা সত্যিকার অর্থেই প্রশংসনীয় কাজ। আমি এ সংগঠনের আরও উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করি।এর আগে ফিতা কেটে ও কেক কেটে প্রধান অতিথি আসিফ আল জিনাত ভোরের পাখি সোনারগাঁ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন। এছাড়াও ভোরের পাখি সোনারগাঁ সংগঠনের নেতৃবৃন্দের কাছে বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করেন।

See also  লামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষাধিক টাকা।

উল্লেখ্য, ২০২২ সালে ভোরের পাখি সোনারগাঁ সংগঠন প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পরিচালিত এ সংগঠনের সদস্যরা শারীরিক ব্যায়াম, খেলাধুলা, ম্যারাথনে অংশগ্রহণ, ভ্রমণ ও সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category