1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে রিকশাচালক হ ত্যা মা ম লা র প্রধান আ সা মি গ্রে প্তা র - probahonewstv
July 30, 2026, 12:00 am

সোনারগাঁওয়ে রিকশাচালক হ ত্যা মা ম লা র প্রধান আ সা মি গ্রে প্তা র

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2026
  • 24 Time View

সোনারগাঁওয়ে রিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চাঞ্চল্যকর অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে সোনারগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন মিয়া উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁও প্রতিনিধি

See also  আলীকদমে ইউএনও’র নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: তিন মাদককারবারি আটক ও দণ্ডিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category